২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ফন্ট বিষয়ে একটু সাহায্য চাই

ছায়েদ শাহ

Published : 20 Mar 2015, 02:20 PM

Updated : 23 Jun 2022, 11:38 PM

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?
মাঝে মধ্যে কলেজের ওয়েবসাইটে কিছু নোটিশ দেখতে পাই কিন্তু পড়তে গেলে সেটি ফন্ট সমস্যার কারণে পড়তে পারিনা! আমি কয়েক বার বাংলা ফন্ট ইনস্টল করছি, তারপরও এই সমস্যাটি যাচ্ছে না। নাকি আমার ইনস্টলে কোন ভুল আছে বুঝতে পারছিনা। কোন কিবোর্ড ইনস্টল করা যাবেনা কারণ অফিসের কম্পিউটার ইউজ করছি। দয়া করে কেউ আমাকে জানাবেন কি কিভাবে এই সমস্যা কাটিয়ে উঠতে পারি? আমি উইন্ডোজ সেভেন ইউজ করি।
ধন্যবাদ সবাইকে।