২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেত্রী এই মৃত্যুর উৎসব বন্ধ করুন

চমন

Published : 15 Jan 2015, 11:50 AM

Updated : 23 Jun 2022, 11:41 PM

ব্রাহ্মণবাড়িয়া শহরে থাকি, রাতে ঘুমাতে যাই বোমার আওয়াজে, মধ্যরাতে বিস্ফোরনের শব্দে আতংকে জেগে উঠি, সকালে ঘুম ভাংগে বিস্ফোরনের শব্দে। ছেলে এসছিল সেমিস্টার শেষে বেড়াতে আতংকে থাকি তাকে নিয়ে। দিন ব্যাপি চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দেশনেত্রীর সূর্য সন্তানরা আমাদের খাওয়া ঘুম মাথায় তুলে দিয়েছে। আতংকের জনপদ হয়ে উঠেছে বসুরের শহর ব্রাহ্মণবাড়িয়া। সারা দেশের চিত্রও একই ধরনের । টেলিভিশনর খুলতে ভয় পাই। অগ্নিদগ্ধদের আহাজারি, মৃত্যুর খবর দেখতে আর ভাল লাগেনা। টিভি টকশোতে নিরপেক্ষতার ভেকধারীরা আরো অসহ্য। খালেদা জিয়াকে অনুরোধ দয়া করে হত্যার এই উৎসব বন্ধ করুন। সাধারন মানুষকে বাচতে দিন। সরকারকে বলি সরকার ইচ্ছা করলে কয়েক ঘন্টায় বন্ধ করতে পারে এ উৎপাত। আমাদের বাঁচান। সমালোচনার ভয়ে কর্তব্য থেকে পিছু হটবেননা।