২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিসেব নিকেশ

সবুজ কুন্ডু

Published : 12 Mar 2014, 09:51 AM

Updated : 23 Jun 2022, 11:52 PM

আমরা সুউচ্চ পাহাড়ের চূড়ায় উঠে আমাদের হিসাবের খাতা মেলে ধরব
ঠান্ডা হিম শীতল বাতাস আমাদের আন্দোলিত করবে আর
হিসাবের খাতা থেকে একটা একটা করে পাতা উড়ে যাবে অজানা ঠিকানায়।
আমরা পাতা বিহীন একটা মলাটের খোলস নিয়ে নীচে নেমে আসব।
আমরা একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসব,
একজন আরেকজনের নাক টিপে দেব।

কাটাবন, ১১.০৩.২০১৪