২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধু, যেখানেই থাক, ভাল থেকো, নিরাপদ থেকো…

ম, সাহিদ

Published : 05 Aug 2012, 10:11 PM

Updated : 24 Jun 2022, 12:05 AM

পায়ে প্রচন্ড ব্যাথা,
অথচ আকাশ কালো করে নামছে কাল বৈশাখী ঝড়,
তিন ঘন্টা আগেই স্কুল ছুটি,
যেতে হবে পুরো দুই কিলোমিটার পথ হেটে,
সবাই যে যার মত করে ভোঁ দৌড়।

আমি হতাশায় হতভম্ভ-ঠিক তখনি সুজন – রাজন দুই বন্ধু বাড়িয়ে দিল বন্ধুত্বের হাত,এক বন্ধু তিনজনের সকল বই গায়ের সার্ট খুলে বেধে নিল মাথায় অন্য বন্ধু আমাকে তুলে নিল কাধে………….জীবন চলতি পথে এ রকম ত্যাগী বন্ধু পেয়েছি অনেক…জানিনা এখন কে কোথায় আছে.তবে যেখানেই থাক তোমরা ভাল থেক-তোমাদের জীবন হোক আনন্দময়-বন্ধু দিবসে সকল বন্ধুদের প্রতি এই কামনা।।

ছবিটি-ইন্টারনেটের কল্যানে