২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নে ব্লগারদের ত্রাণ সহায়তার কিছু ছবি

আরিফ হোসেন সাঈদ

Published : 10 Jul 2012, 04:04 PM

Updated : 24 Jun 2022, 12:07 AM

দেশে বিদেশে থাকা বাংলা ভাষাভাষী অনেক ব্লগার চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। ব্লগারদের উপর দায়িত্ব ছিল তা দুর্গত এলাকাগুলোতে পৌঁছে দেওয়া। দেখুন ব্লগারদের পুরো কার্যক্রমের কিছু ছবি।

Image
৫ই জুলাই রাত ১০টা ১০মিনিটে ৮ জন ব্লগার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করেন
Image
ব্লগারদের ত্রাণ সরবরাহের প্রস্তুতি, ছবি: ব্লগার আলোর সন্ধানে
Image
ব্লগাররা ত্রাণ সরবরাহের প্রস্তুতি নিয়ে আলোচনা করছেন, ছবি: ব্লগার আলোর সন্ধানে
Image
ঝিলংজা ইউনিয়ন পরিষদ কার্যালয়
Image
ব্লগার কৌশিক আহমেদ সকল ব্লগারদের চেয়ারম্যানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন
Image
কক্সবাজার সদর উপজেলা ইউএনও'র সাথে ব্লগাররা আলোচনা করছেন
Image
বন্যায় ক্ষতিগ্রস্ত নারীদের একাংশ
Image
বন্যায় ক্ষতিগ্রস্তদের একাংশ, ছবি: ব্লগার আলোর সন্ধানে
Image
বন্যায় ক্ষতিগ্রস্ত পশ্চিম মুক্তারকুল, খরুলিয়া গ্রামের ফরিদুল আলম
Image
বন্যায় ক্ষতিগ্রস্তদের একাংশ
Image
বন্যায় ক্ষতিগ্রস্তদের এক বৃদ্ধা নারী
Image
বন্যায় ক্ষতিগ্রস্ত নারীদের একাংশ
Image
ব্লগারদের ত্রাণ বিতরণ
Image
স্থানীয় চেয়ারম্যান ব্লগারদের সাহায্য করছেন
Image
সাহায্য প্রার্থীদের লাইন
Image
ব্লগারদের ত্রাণ বিতরণ
Image
ব্লগার মঞ্জুর মোর্শেদ দুর্গতদের ঔষধের ব্যবহার দেখিয়ে দিচ্ছেন
Image
বন্যায় ক্ষতিগ্রস্তদের এক বৃদ্ধ
Image
বন্যার পানিতে দেখা দেয়া রোগ, ছবি: ব্লগার আলোর সন্ধানে
Image
বন্যায় ক্ষতিগ্রস্ত সাহায্য প্রার্থীদের লাইন
Image
স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলছেন ব্লগার অন্যমনস্ক শরৎ
Image
সাহায্য প্রার্থীদের লাইন
Image
সাহায্য প্রার্থীদের লাইন
Image
সাহায্য প্রার্থীদের লাইন
Image
বন্যায় ক্ষতিগ্রস্ত
Image
নদী ভাঙ্গনে ঘরবাড়ি হারানোদের একাংশ, ছবি: ব্লগার আলোর সন্ধানে
Image
ইউএনও'র সাথে কথা বলছেন ব্লগার কৌশিক আহমেদ
Image
নদী ভাঙ্গনে তলিয়ে গেছে ঘরবাড়ি
Image
বাকখালীর নদী ভাঙ্গন
Image
বাকখালীর নদী ভাঙ্গনে তলিয়ে গেছে বাড়িঘর
Image
প্রতিদিন বাকখালীতে তলিয়ে যাচ্ছে নতুন নতুন ঘরবাড়ি
Image
নদী ভাঙ্গনের দৃশ্য
Image
নদী ভাঙ্গনের দৃশ্য
Image
বন্যার পানি প্রায় ৫ ফুট পর্যন্ত উঠেছিল, দেখাচ্ছে একজন স্থানীয়
Image
নদী ভাঙ্গন, ছবি: ব্লগার আলোর সন্ধানে
Image
নদী ভাঙ্গন
Image
নদী ভাঙ্গন, ছবি: ব্লগার আলোর সন্ধানে
Image
সাংবাদিককে তথ্য দিচ্ছেন ব্লগার কৌশিক আহমেদ

আরও দেখুন:
বাঁকখালীর বাঁকে বাঁকে ত্রাণ অথবা পরিত্রাণের গল্প
ব্লগারদের সাহায্য ও দুর্গত এলাকার সমস্যা
বিডিনিউজ ব্লগের ব্লগারদের ত্রাণ কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত!
বিডি নিউজ ব্লগারদের একটি সফল মিশন !!!
মিশন একমপ্লিশড! ব্লগারদের আন্তরিক অভিনন্দন!

ব্লগাররা যাচ্ছেন দুর্যোগপূর্ণ এলাকায় ব্লগারদের সাহায্য নিয়ে

প্রিয় ব্লগার এবং পাঠকগণ একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখেছেন যে, ব্লগারদের ত্রাণ বিতরণের ছবি পোষ্ট আকারে প্রকাশ করা হয়েছে। ব্যাপারটিতে নিতান্তই কিছু হাস্যকর বিষয় এবং নিজেদের কিছু নিচু মন মানসিকতা প্রকাশ পেয়েছে বা রাজনৈতিকদের মতো রাজনীতি করা হয়েছে, এমনটা ধারণা হওয়াই স্বাভাবিক। কিন্তু ব্যাপারটি সেরকম ছিল না। দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে বহু বাংলা ভাষাভাষী ব্লগার এই ত্রাণের টাকা পাঠিয়েছেন। স্বাভাবিক ভাবেই তারা এ ব্যাপারটি স্বচক্ষে দেখতে না পেয়ে ব্লগে দেখতে চান বা নিশ্চিত হতে চান। তাছাড়া ত্রাণ বিতরণে সবার পক্ষ থেকে শুধুমাত্র আটজন ব্লগার দুর্গত এলাকায় গিয়েছিলেন। তাঁদেরও বিষয়টি সবাইকে নিশ্চিত করার প্রয়োজন ছিল। তাছাড়া এ ধরনের ব্যাপারে স্বাভাবিক ভাবেই কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই ব্লগাররা ছবি আকারে এই পোষ্টটি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন যাতে জবাবদিহিতা নিশ্চিত হয়। এছাড়া এর অন্য কোন কারণ নেই। ধন্যবাদ।