২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিড়ের মধ্যে ঢুকে পড়ল পিকআপ ভ্যান, নিহত ২

আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন, যারা সেখানে দায়িত্ব পালন করছিলেন।

ভিড়ের মধ্যে ঢুকে পড়ল পিকআপ ভ্যান, নিহত ২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2023, 11:11 AM

Updated : 03 Mar 2023, 11:56 AM

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে রাস্তার পাশে ভিড়ের মধ্যে ঢুকে পড়া পিকআপ ভ্যানের ধাক্কায় দুজনের প্রাণ গেছে, আহত হয়েছেন দুই পুলিশসহ তিনজন।

শুক্রবার ভোর ৬টার দিকে রায়েরবাগ ফুট ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার ওসি মো. মফিজুল আলম জানান।

নিহত দুজনের মধ্যে আকবর হোসেন (৪০) একজন অটোরিকশা চালক। আর মো. হাসান (৩৭) সে সময় পায়ে হেঁটে ওই পথ দিয়ে যাচ্ছিলেন।

ওসি বলেন, “নিয়ন্ত্রণহীন পিকআপ ভ্যানটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাচালক, পথচারী ও পুলিশ কর্মকর্তাদের ওপর উঠে যায়।”

তাতে পুলিশের এসআই আজহারুল ও এসআই বাশার এবং অটোরিকশাচালক আকবর, পথচারী হাসান ও সোহেল আহত হন। তাদের উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসান।

এসআই আজহারুল ও বাশারকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “তাদের অবস্থা আশঙ্কাজনকমুক্ত।”

ঘটনার পরপরই পিকআপচালক ও তার সহকারীকে আটক করে গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।