২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক

এতদিন পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হককে সেনাবাহিনীতে ফেরানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2023, 09:17 PM

Updated : 16 Apr 2024, 03:32 PM

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার।

এই সেনা কর্মকর্তাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে সোমবার তার চাকরি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হককে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।