২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহের হত্যা মামলার আসামি ঢাকায় ধরা

হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরও ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ময়মনসিংহের হত্যা মামলার আসামি ঢাকায় ধরা

গ্রেপ্তার লিটন মিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 05:21 PM

Updated : 02 Sep 2022, 05:21 PM


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার হত্যাসহ একাধিক মামলার পলাতক এক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

লিটন মিয়া নামের ৩১ বছর বয়সী ওই যুবককে বৃহস্পতিবার রাতে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, “ময়মনসিংহের গৌরীপুর এলাকার একটি হত্যা মামলার পলাতক আসামি লিটন। তার বিরুদ্ধে আরও ১১টি মামলা রয়েছে। এসব মামলায় পরোয়ানাও আছে তার নামে।



লিটন কোন হত্যা মামলার পলাতক আসামি- এ প্রশ্নের উত্তরে র‌্যাব কর্মকর্তা বলেন, “গ্রেপ্তারি পরোয়ানায় শুধু একটা নম্বর দেওয়া থাকে, বিস্তারিত থাকে না। আর খোঁজ নিয়েও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”