২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পুলিশ জানিয়েছে, রাতে মোটরসাইকেল চালিয়ে সাজ্জাদ উত্তরার দিকে যাচ্ছিলেন। বলাকা ভবনের সামনে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।

রাজধানীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2022, 01:55 PM

Updated : 21 Dec 2022, 01:55 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে।

মঙ্গলবার গভীর রাতে বিমানবন্দরের বলাকা ভবনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।

নিহত ৩০ বছর বয়সী ওই যুবকের নাম তানভীর সাজ্জাদ। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বাচ্চু মিয়া বলেন, রাত আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় সাজ্জাদকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাজ্জাদকে হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তির বরাতে এই পুলিশ কর্মকর্তা বলেন, মোটরসাইকেল চালিয়ে সাজ্জাদ উত্তরার দিকে যাচ্ছিলেন। বলাকা ভবনের সামনের সড়কে একটি গাড়ি তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা করছে বলে জানান পরিদর্শক বাচ্চু।