২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্ক যাওয়ার পথে তুরস্কে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের বিমানটি ইস্তাম্বুলে প্রায় আড়াই ঘণ্টার যাত্রা বিরতি দেবে।

সুমন মাহমুদ

নিউ ইয়র্ক থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 05:31 PM

Updated : 21 Sep 2026, 05:31 PM

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পথে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি যাত্রাবিরতিতে তুরুস্কের রাজধানীতে ইস্তাবুল পৌঁছেছে।

তুরস্কের স্থানীয় সময় সোমবার বেলা ১১টায় টোর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ইস্তাবুল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় বলে তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান এখন ইস্তাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন। এখানে টার্কিশ এয়ারলাইন্সের বিমানটির প্রায় আড়াই ঘণ্টার যাত্রা বিরতিতে থেকে নিউ ইয়র্কের জনএফ কেনেডির বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে।”

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “টার্কিশ এয়ারলাইন্সে ফ্রাইটটি ইস্তাবুল বিমানবন্দরে পৌঁছালে তুরস্কের মিনিস্টার ফর ওয়েটিংসহ দেশটির উর্র্ধত্মন কর্মকর্তারা তারেক রহমান ও জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান। পরে বিমান থেকে নেমে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ভিভিআইপি লাউঞ্জে যাত্রাবিরতি করেন।”

বাংলাদেশ সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার ভোর ৬টা ৭ মিনিটে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে হয়রত শাহ জালাল আন্তর্জিাতিক বিমান বন্দর ছাড়েন।

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ক্ষুদ্র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। স্ত্রী জুবাইদা রহমান ছাড়াও তার সফরসঙ্গীদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌথুরী, বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।