১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আগাম জামিনের আবেদন নিয়ে সেন্ট্রালের এক চিকিৎসক হাই কোর্টে

আঁখির স্বামীর মামলার আসামি এই চিকিৎসককে আপাতত গ্রেপ্তার করা যাবে না, বলছেন আইনজীবী।

আগাম জামিনের আবেদন নিয়ে সেন্ট্রালের এক চিকিৎসক হাই কোর্টে

সেন্ট্রাল হাসপাতাল।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 06:35 PM

Updated : 26 Jun 2023, 06:35 PM

মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতক সন্তানের মৃত্যুর ঘটনায় করা মামলায় হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছেন সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক বেগম মাকসুদা ফরিদা আক্তার মিলি।

আদালত প্রাথমিক শুনানি নিয়ে আগামী ৫ জুলাই আদেশের জন্য দিন ঠিক করেছেন বলে সোমবার জানান ডা. মিলির আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত একটা তারিখ দিয়েছেন মূল শুনানির জন্য। শুনানিসহ আদেশের জন্য আগামী ৫ জুলাই দিন ধার্য করেছেন। সে পর্যন্ত আবেদনকারী মুক্ত থাকবেন।”

বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাই কোর্ট বেঞ্চে রোববার ওই আবেদনের প্রাথমিক শুনানি হয়।

ডা. সংযুক্ত সাহার মাধ্যমে স্বাভাবিক প্রসব করাতে কুমিল্লা থেকে এসে গত ৯ জুলাই সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্তানসম্ভবা আঁখি। তবে সংযুক্তা তখন ছিলেন বিদেশে।

সেদিন সংযুক্তার সহকারী চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব করানোর পর মারা যায় আঁখির সদ্যোজাত সন্তানটি। আঁখির অবস্থা সঙ্কটাপন্ন হলে তাকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান ১৮ জুন।

আঁখির পরিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলার পর পুলিশ সেন্ট্রালের চিকিৎসক ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা ও ডা. মুনা সাহাকে গ্রেপ্তার করে। তারা এখন কারাগারে রয়েছেন।

এই ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী ধানমণ্ডি থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে যে মামলা করেন, তাতে গ্রেপ্তার দুই চিকিৎসক শাহজাদী ও. মুনার পাশাপাশি ডা. মিলি, চিকিৎসা সহকারী জমির ও এহসান এবং হাসপাতালের ব্যবস্থাপক পারভেজকে আসামি করা হয়।

এই ঘটনার পর সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ রাখার নির্দেশ দেয় স্বাস্থ্য বিভাগ। সেন্ট্রাল হাসপাতাল গাফিলতির কথা স্বীকার করলেও ডা. সংযুক্তাকে দায়ী করেছেন। এই চিকিৎসক আবার পুরো ঘটনার জন্য দায়ী করছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষকে।

পুরানো খবর:

নবজাতকের মৃত্যু: সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক কারাগারে

পুরানো খবর:

আঁখির চিকিৎসায় গাফিলতি ছিল, স্বীকার সেন্ট্রাল হাসপাতালের

পুরানো খবর:

সংযুক্তা সাহার নামে রোগী ভর্তি হয়নি: সেন্ট্রাল হাসপাতাল

পুরানো খবর:

নবজাতক ও মায়ের মৃত্যুর দায় হাসপাতালের: সংযুক্তা সাহা

পুরানো খবর:

‘বেঁচে থাকার সাহসটুকু হারিয়ে ফেলেছি’: বিএমডিসিতে আঁখির স্বামীর অভিযোগ

পুরানো খবর:

সেন্ট্রাল হাসপাতালে সন্তান হারানো আঁখিও চলে গেলেন