লালবাগে কারখানার আগুন নিয়ন্ত্রণে
কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হল বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রাজধানীর লালবাগের ডজ ইন্ডাস্ট্রি নামের এক কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এসেছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, সোমবার বেলা পৌনে ২টার দিকে আতশখানা লেইনের ওই কারখানায় আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। বিকাল ৩টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা (মিডিয়া) আনোয়ারুল ইসলাম জানান।
ওই কারখানার অবস্থান মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের পাশে হওয়ায় শুরুতে মিষ্টির দোকানেই আগুন লেগেছে বলে শোনা গিয়েছিল।
আনোয়ারুল ইসলাম বলেন, ডজ ইন্ডাস্ট্রির তিন তলা ওই ভবনে প্লাস্টিক মালামালের পাশাপাশি লোহার সরঞ্জামও ছিল।
কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হল বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
