১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এলাকাভিত্তিক চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের সুপারিশ

প্রাকৃতিক দুর্যোগে বিচ্ছিন্ন বিদ্যুৎ লাইন তাৎক্ষণিকভাবে শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 09:31 AM

Updated : 14 Jan 2024, 09:31 AM

দেশের বিভিন্ন এলাকায় প্রকৃত চাহিদা নিরূপণ করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বলেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। 

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। 

কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য নূরুল ইসলাম তালুকদার, আছলাম হোসেন, খালেদা খানম এবং নার্গিস রহমান।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) এলাকায় লোডশেডিং কমাতে নেওয়া পদক্ষেপ এবং দেশে কয়লা, তরল জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসনির্ভর নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রগুলোর সর্বশেষ বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা বৈঠকে। 

দেশের বিভিন্ন এলাকায় প্রকৃত চাহিদা নির্ধারণ করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সুপারিশ করে স্থায়ী কমিটি। 

এছাড়া প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন বিদ্যুৎ লাইন শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি। 

সেই সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ এবং অবৈধ বিদ্যুৎ লাইন জরুরিভিত্তিতে বিছিন্ন করতে বলেছে কমিটি।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে)