২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদককাণ্ডে সেলিম সাত্তার কারাগারে

তার ফ্ল্যাট থেকে বিদেশি মদ, কোকেন, গাঁজা, এমডিএমএসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করে ডিএনসি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 11:18 PM

Updated : 05 Sep 2022, 11:18 PM

ঢাকার বনানীতে একটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের মামলায় বলাকা ব্লেড ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের (বর্তমান সামাহ্ রেজর ব্লেডস) পরিচালক সেলিম সাত্তারকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার ঢাকা মহানগর হাকিম আহমেদ হুমায়ন কবীর শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, সেলিম সাত্তারকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক নাজমুল হোসেন খান।

আসামির পক্ষে আইনজীবী সালেহ উদ্দিন শুনানিতে বলেন, “সেলিম সাত্তার ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি সুইজারল্যান্ডের নাগরিক। হয়রানি করতে তাকে মামলায় জড়ানো হয়েছে। তিনি শারীরিকভাবে অসুস্থ। এজন্য তার জামিন প্রার্থনা করছি।”

পুরনো খবর:

বনানীর ফ্ল্যাট থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ১

অসুস্থ বিবেচনায় সেলিম সাত্তারকে কারাগারে না পাঠিয়ে হাসপাতালে চিকিৎসার দেওয়ার আবেদনও করেন তিনি। বিচারক কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে চিকিৎসাসেবা দেওয়ার আদেশ দেন।

রোববার বিকালে বনানীর এম ব্লকের ১১ নম্বর সড়কের ৭৭ নম্বর ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সেখান থেকে বিদেশি মদ, কোকেন, গাঁজা, এমডিএমএসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়।

সোমবার সকালে এ ঘটনায় পরিদর্শক নাজমুল বনানী থানায় মামলা দায়ের করেন।