উপদেষ্টা স্বপনের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাক্ষাতে বাংলাদেশ সরকারের প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক।
বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই সাক্ষাতে বাংলাদেশ সরকারের প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরে প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।”
