১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুদান থেকে ফিরলেন আরও ২৬২ বাংলাদেশি

এ নিয়ে গত চার দিনে মোট ৪৪৯ জন বাংলাদেশি সুদান থেকে ফিরেছেন।

সুদান থেকে ফিরলেন আরও ২৬২ বাংলাদেশি

সুদান থেকে সৌদি আরব হয়ে শুক্রবার ২৬২ জন দেশে ফিরেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2023, 04:19 PM

Updated : 12 May 2023, 04:23 PM

সংঘাতময় সুদান থেকে তৃতীয় দফায় সৌদি আরব হয়ে দুটি ফ্লাইটে ২৬২ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। এ নিয়ে গত চারদিনে মোট ৪৪৯ জন দেশে ফিরলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ৮টা ৪০ মিনিটে মদিনা থেকে আসা বিমানের ফ্লাইট বিজি৩৩৮-এ সুদান ফেরত ২৩৯ বাংলাদেশিকে ঢাকায় আনা হয়। এরপর দুপুর সোয়া ১২টায় জেদ্দা থেকে আসা বিমানের আরেকটি ফ্লাইট বিজি১৩৬-এ ২৩ জন আসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা সবাই সুদানে আটকা পড়েছিলেন। সেখান থেকে তাদের সৌদি আরবে সরিয়ে নেওয়ার পর সেখান থেকে তাদের ঢাকায় ফেরানো হয়।

এর আগে গত ৮ মে প্রথম দফায় সুদান থেকে ১৩৬ জন, ১১ মে দ্বিতীয় দফায় ৫১ জন জেদ্দা হয়ে বাংলাদেশে আসেন।

গত ১৫ এপ্রিল থেকে সুদানে সশস্ত্র বাহিনী এসএএফ ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে লড়াই চলছে। সশস্ত্র সংঘাতের মধ্যে খার্তুমে দেড় হাজারের মতো বাংলাদেশির অবস্থান করার কথা জানায় সরকার। তাদের মধ্যে থেকে ৬৮২ জন গত ২ মে রাতে পোর্ট সুদানে পৌঁছান।

আরও পড়ুন-

পুরানো খবর:

সুদান থেকে বিশেষ ফ্লাইটে ১৭৬ বাংলাদেশি জেদ্দায়

পুরানো খবর:

সুদান থেকে প্রথম দলে ঢাকা ফিরলেন ১৩৬ জন

পুরানো খবর:

দ্বিতীয় দফায় সুদান থেকে ফিরলেন ৫১ বাংলাদেশি