২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ দিনের সফরে ভারতে গেলেন সেনাপ্রধান

এই সফরে তিনি চেন্নাইয়ে অফিসার্স ট্রেনিং একাডেমিতে কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করবেন।

৩ দিনের সফরে ভারতে গেলেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: আইএসপিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2023, 03:12 PM

Updated : 26 Apr 2023, 03:12 PM

তিন দিনের সরকারি সফরে ভারতে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে বুধবার এই সফরে ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান।

এই সফরে তিনি ভারতের চেন্নাইয়ে অফিসার্স ট্রেনিং একাডেমিতে কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করবেন।

সফরকালে তিনি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধান ছাড়াও চিফ অব ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আইএসপিআর বলছে, এসব বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সফর শেষে সেনাবাহিনী প্রধান ৩০ এপ্রিল দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।