২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির তিন গ্রেডের ৩৩ কর্মকর্তার পদোন্নতি

তারা পদোন্নতির পর জাতীয় বেতন গ্রেডের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ গ্রেডভুক্ত হলেন।

ইসির তিন গ্রেডের ৩৩ কর্মকর্তার পদোন্নতি

নির্বাচন ভবন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

Published : 29 Aug 2023, 10:07 PM

Updated : 29 Aug 2023, 10:07 PM

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তিন স্তরের ৩৩ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এরমধ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বা সমমানের পদে ৯ জন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা পদে ১১ জন ও জেলা নির্বাচন কর্মকর্তা বা সমমানের ১৩ জন রয়েছেন; যারা যথাক্রমে জাতীয় বেতন গ্রেডের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ গ্রেডভুক্ত হলেন।

মঙ্গলবার পদোন্নতি সংক্রান্ত আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করে ইসি সচিবালয়।

চতুর্থ গ্রেডে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- উপসচিব মো. মইন উদ্দীন খান, মো. আব্দুল হালিম, রাশেদুল ইসলাম এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলাম ও মো. ইউনুচ আলী।

পুরনো খবর:

ভোটের আগে ‘পদোন্নতির ঢেউয়ে’ শামিল ইসি

এছাড়া চলতি দায়িত্বে থাকা চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী ও বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন একইপদে পদোন্নতি পেয়েছেন।

এর আগে একাদশ সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের অক্টোবরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হয়।