১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের মৃত্যু

এক যুগের বেশি সময় দায়িত্ব পালন শেষে ২০০৭ সালে তিনি অবসরে যান ।

সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের মৃত্যু

বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 03:04 PM

Updated : 07 Sep 2022, 03:04 PM

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম মারা গেছেন, তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বুধবার বেলা পৌনে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন।

বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম ১৯৯৪ সালের ৭ ফেব্রুয়ারি হাই কোর্ট বিভাগের বিচারক হিসাবে নিয়োগ পান। এক যুগের বেশি সময় দায়িত্ব পালন শেষে ২০০৭ সালে তিনি অবসরে যান ।

যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রিধারী সৈয়দ আমিরুল ইসলাম বিচারপতি থেকে অবসরে যাওয়ার পরও আপিল বিভাগে আইন পেশায় যুক্ত ছিলেন।

২০১৩ সালে আপিল বিভাগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য সাবেক এই বিচারপতিকে অ্যাটর্নি জেনারেল পদমর্যায় রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তার দায়িত্ব দিয়েছিল সরকার।