ঢাকার আজমপুরে গাড়ির ধাক্কায় নিহত ১
রাস্তা পারপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীতে গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫৫ বছর বয়সি শফিকুল ঝিনাইদহ সদর উপজেলার আরাফপুর গ্রামের নিজামুদ্দিনের ছেলে।
নিহতের খালা শাশুড়ি রুবিয়া আক্তার জানান, তারা সাত স্বজন ভোর ৪টার দিকে ঝিনাইদহ থেকে গ্রিন লাইন পরিবহনের একটি বাসে করে আজমপুরে ফুটব্রিজের নিচে নামেন। বাস থেকে নেমে তারা দাঁড়িয়ে ছিলেন। এসময় শফিকুল রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
প্রথমে তাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর ঢাকা মেডিকেলে নেওয়া হলে সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
