২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনজিও ব্যুরোসহ তিন সংস্থার নেতৃত্বে নতুন মুখ

জকরিয়া একসময় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বে ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 01:23 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এবং ওয়াকফ প্রশাসক পদে সাবেক তিনি আমলাকে দায়িত্ব দিয়েছে সরকার।

এসব পদে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে শনিবার পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হয়েছেন মোহাম্মদ জকরিয়া, সাফিজ উদ্দিন আহমেদকে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক এবং আব্দুল্লাহ আল বাকীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী এ কর্মকর্তাদের অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

মোহাম্মদ জকরিয়া একসময় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বে ছিলেন।