১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অব্যাহতির আবেদন করা মাউশির মহাপরিচালক ‘ওএসডি ‘

অব্যাহতির আবেদনে অধ্যাপক আজাদ খান বলেছিলেন, "স্বাস্থ্যগত কারণে দায়িত্ব পালন করা আমার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে।”

অব্যাহতির আবেদন করা মাউশির মহাপরিচালক ‘ওএসডি ‘
অধ্যাপক মুহাম্মদ আজাদ খান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 08:08 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

অব্যাহতির আবেদন করা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশির মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত এ কর্মকর্তাকে ‘ওএসডি’ করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ। 

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গত ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মাউশির ডিজি পদে পদায়ন পেতে আগ্রহী শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের আবেদন চাওয়া হয়। 

এরপর ৭ অক্টোবর অধ্যাপক মুহাম্মদ আজাদ খান মহাপরিচালকের পদ থেকে অব্যাহতি চেয়ে ওই বিভাগের সচিবের দপ্তরে আবেদন করেন। 

আবেদনে অধ্যাপক আজাদ খান বলেন, "স্বাস্থ্যগত কারণে দায়িত্ব পালন করা আমার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই আমি মহাপরিচালক পদের দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করছি।"

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন গুরুত্বপূর্ণ দপ্তর মাউশি দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। সারা দেশে এই দপ্তরের অধীন ৯টি আঞ্চলিক কার্যালয় এবং এসব আঞ্চলিক কার্যালয়ের অধীন জেলা শিক্ষা অফিস রয়েছে। 

গত ২০ ফেব্রুয়ারি এ দপ্তরের মহাপরিচালকের দায়িত্বে যোগ দেন অধ্যাপক মুহাম্মদ আজাদ খান।

পুরনো খবর

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির পর মাউশি ডিজির 'অব্যাহতি'র আবেদন