Published : 11 Jun 2026, 12:10 PM
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে সরকারপ্রধান এ ডাক টিকেট উন্মোচন করেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারপ্রধান ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ড প্রকাশ করেন। এ সময় একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়।
অনুষ্ঠানে ডাক মন্ত্রী ফকির মাহবুব আনাম, সচিব বিলকিস জাহান রিমি এবং ডাক ও টেলিযোগাযোগ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনর রশিদ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার গভীররাতে ফিফা বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে। এবারই প্রথম যৌথভাবে তিনটি দেশে হতে যাচ্ছে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র,মেক্সিকো ও কানাডায় আলাদাভাবে অনুষ্ঠেয় উদ্বোধনী অনুষ্ঠান দেখতে চোখ রাখতে হবে পরপর দুদিন। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা এ আয়োজনে অংশ নেবে ৪৮টি দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরআর