২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো পরিসংখ্যান ব্যবস্থা দেশের জন্য বিনিয়োগ: ওয়াহিদউদ্দিন

এবারের সম্মেলনের প্রতিপাদ্য— “ডেটা সায়েন্সের মাধ্যমে সরকারি পরিসংখ্যানের অগ্রগতি, ঐতিহ্য ও উদ্ভাবনের সেতুবন্ধন”।

ভালো পরিসংখ্যান ব্যবস্থা দেশের জন্য বিনিয়োগ: ওয়াহিদউদ্দিন
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 11:18 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

ভালো পরিসংখ্যান ব্যবস্থাও একটা দেশের বিনিয়োগ হয়ে উঠতে পারে বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

শুক্রবার বাংলাদেশ স্ট্যাটস্টিক্যিাল অ্যাসোসিয়েশনের (বিএসএ) ১৯তম জাতীয় পরসিংখ্যান সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওয়াহদিউদ্দনি বলেন, “সুষ্ঠ ও গুণগত পরিসংখ্যান একটা বিনিয়োগ এবং সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। অন্যান্য অবকাঠামোর মতো ভালো পরিসংখ্যান ব্যবস্থাও দেশের জন্য বিনিয়োগ।” 

বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে শুরু হওয়া দুই দিনের এ সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে “ডেটা সায়েন্সের মাধ্যমে সরকারি পরিসংখ্যানের অগ্রগতি ঐতিহ্য ও উদ্ভাবনের সেতুবন্ধন”।

বিএসএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের সম্মেলনে ক্লাসিকাল পদ্ধতির সঙ্গে আধুনিক ডেটা সায়েন্সকে সমন্বিত  করে প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন ও জাতীয় উন্নয়ন আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।