১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রবীন্দ্র সরোবর মেতেছিল নবান্ন উৎসবে

নাচ, গান, কবিতা আর নবান্নকথনে এ আয়োজন অগ্রহায়ণর প্রথম দিনের বিকাল ও সন্ধ্যায় নাগরিক জীবনে কিছুটা ভিন্নতা এনে দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 01:33 AM

Updated : 26 Aug 2026, 05:08 PM

বাংলার কৃষিসংস্কৃতি ও শস্যনির্ভর জীবনচর্চার প্রাচীনতম উৎসব নবান্নকে কেন্দ্র করে রাজধানীর রবীন্দ্র সরোবর প্রাঙ্গণ মেতেছিল উৎসবে। 

নাচ, গান, কবিতা আর নবান্নকথনে এ আয়োজন অগ্রহায়ণর প্রথম দিনের বিকাল ও সন্ধ্যায় নাগরিক জীবনে কিছুটা ভিন্নতা এনে দেয়।

রোববার বিকেল ৪টায় সম্মিলিতকণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবের সূচনা হয়। সংক্ষিপ্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও শিল্পীরা।

'ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ' আয়োজিত এ উৎসবের উদ্বোধন পর্বের পর একে একে পরিবেশিত হয় দলীয় ও একক নৃত্য, কবিতা আবৃত্তি, গান ও কবিদের কণ্ঠে কবিতাপাঠ।

উৎসবে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী ফেরদৌস আরা, আলেয়া বেগম, কোহিনূর আক্তার গোলাপী, ডলি মণ্ডল ও সাগর বাউল।

জাতীয় পর্ষদের আহ্বায়ক কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ বলেন, "নবান্ন কেবল ফসলের আনন্দ নয়; এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের শক্তিশালী বাহক। আমরা চাই, এই উৎসব প্রজন্ম থেকে প্রজন্মে প্রবহমান থাকুক।"

পর্ষদের সদস্য-সচিব দীপান্ত রায়হান বলেন, "এই আয়োজনের লক্ষ্য বাংলার কৃষি–ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং নাগরিক জীবনের ব্যস্ততার মাঝে প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক স্থাপন করা।"