১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ওষুধের দাম: কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাই কোর্টের

বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2025, 01:55 PM

Updated : 10 Sep 2026, 12:04 PM

দেশে ওষুধের দাম বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট

সেইসঙ্গে অব্যাহতভাবে ওষুধের মূল্যবৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত

এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ সোমবার আদেশ দেয়

আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জ্যোর্তিময় বড়ুয়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ আনিচ উল মাওয়া

দৈনিক দেশ রূপান্তরে গত ১১ মার্চ প্রকাশিতদুই সপ্তাহে ওষুধের দাম বেড়েছে থেকে ১৪০ শতাংশশিরোনামের একটি প্রতিবেদন যুক্ত করে এই রিট আবেদন করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশক্যাব

ওই প্রতিবেদনে বলা হয়, দুই মাসে দেশের বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদিত ওষুধের দাম লাগামহীনভাবে বাড়িয়েছে অন্তত ৫০ ধরনের ওষুধের দাম ২০ থেকে সর্বোচ্চ ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে চলতি মার্চের প্রথম সপ্তাহেও দাম বাড়ানো হয়েছে বেশ কয়েকটি ওষুধের

সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ডায়াবেটিসের রোগীদের ইনসুলিন ইনজেকশনের দাম এছাড়া হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, হাঁপানিসহ বিভিন্ন ওষুধ এবং ভিটামিনের দামও বেড়েছে জ্বর-সর্দির ট্যাবলেট-ক্যাপসুল, বিভিন্ন অসুখের সিরাপও বাদ যায়নি