১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সেনেটর পিটারসের সাক্ষাৎ

গ্যারি পিটারস মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় সেনেটর।

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সেনেটর পিটারসের সাক্ষাৎ
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেন সিনেটর গ্যারি পিটারস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2025, 10:10 PM

Updated : 26 Aug 2026, 12:03 PM

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে মার্কিন সেনেটর গ্যারি পিটারসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার ঢাকা সেনানিবাসে সেনা সদরে এ সাক্ষাৎ হয় বলে বাংলাদেশ সেনাবাহিনীর ফেইসবুক পোস্টে বলা হয়েছে। 

পোস্টে বলা হয়, “সাক্ষাৎকালে তারা কুশল বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্কোন্নয়ন এবং উভয় দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।”

এ সময় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনও উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় সেনেটর পিটারস ঢাকা আসেন গত সোমবার।