Published : 02 Feb 2026, 03:35 PM
দুর্নীতির মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিষ্কৃত জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর নামে থাকা দুইটি ফ্ল্যাট ও জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
অপুর দুই ফ্ল্যাটের মূল্য ৬০ লাখ টাকা; এছাড়া মিরপুরের সেনপাড়ার জমির দাম ১৫ লাখ ৭৯ হাজার ৪৫৮ টাকা।
দুদকের পক্ষে সংস্থার সহকারি পরিচালক আবুল কালাম আজাদ এসব সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, শরীফ মাহমুদ অপু তার স্থাবর সম্প অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামি যাতে এসব এসব সম্পদ বা সম্পত্তির মালিকানা পরিবর্তন, স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এজন্য সম্পদ জব্দের প্রয়োজন।