২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঊনিশের উদযাপনে ‘শুদ্ধ চর্চা’ চালিয়ে যাবার প্রত্যয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঊনবিংশতম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে শনিবার বসেছিল ‘ফ্যামিলি ডে’র আনন্দঘন মিলনমেলা।

ঊনিশের উদযাপনে ‘শুদ্ধ চর্চা’ চালিয়ে যাবার প্রত্যয়
ঊনবিংশতম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীরা শনিবার পরিবারের সদস্যদের নিয়ে মিলিত হন ‘ফ্যামিলি ডে’র আয়োজনে। সবাইকে সঙ্গে নিয়ে কেক কাটেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2025, 02:56 AM

Updated : 26 Aug 2026, 02:30 PM

মাত্র কয়েকদিন আগে কাজে যোগ দেওয়া তরুণ সহকর্মী যেমন এলেন, তেমনি এলেন ২০০৬ সালের অক্টোবরে শুরুর সময়ের সঙ্গী পোড়খাওয়া সাংবাদিকও।

কারো সঙ্গে এলেন বাবা-মা, কারো সঙ্গে স্বামী-স্ত্রী, সন্তান। পারিবারিক আবহে আনন্দঘন এক সন্ধ্যা কাটালেন সবাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঊনবিংশতম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে শনিবার ঢাকার উত্তরায় র‌য়্যাল গার্ডেনে ছিল ‘ফ্যামিলি ডে’র আনন্দঘন মিলনমেলা। 

বাংলাদেশের প্রথম ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার শুদ্ধ চর্চার যে নতুন ধারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সৃষ্টি করেছিল, সেই ধারা অব্যাহত রাখার প্রত্যয় এল সবার মুখ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীও অতীতের কথা স্মরণ করলেন; বললেন অনুসন্ধানী সাংবাদিকতা ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় আরও বিনিয়োগের ইচ্ছার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৯ বছর পূর্তি সামনে রেখে শনিবার ‘ফ্যামিলি ডে’র আয়োজনে শামিল হয়েছিলেন বিডার সাবেক চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৯ বছর পূর্তি সামনে রেখে শনিবার ‘ফ্যামিলি ডে’র আয়োজনে শামিল হয়েছিলেন বিডার সাবেক চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম।

“প্রযুক্তিভিত্তিক সংবাদপ্রচার এবং দ্রুতগতিতে সংবাদ দেওয়ার ব্যাপারে, সংবাদের বিভিন্ন ফর্ম্যাট নিয়ে আমরা কিছু কাজ করছি, সেগুলো হচ্ছে বড় বিষয়। এটার জন্য বিনিয়োগ প্রয়োজন আছে।”

প্রভাবশালী মহলের চাপের কারণে বিগত সময়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যে সংকট তৈরি হয়েছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টা চালানোর কথাও বলেন প্রধান সম্পাদক।

“সেই সংকট কাটিয়ে উঠতে পারলে আমরা আরও বেশি বিনিয়োগ করতে পারব। তবে যে কোনো মূল্যে আমরা দ্রুততার সঙ্গে সঠিক খবর পরিবেশন, শুদ্ধ সাংবাদিকতার যে ব্যাকরণ আছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাকরণ, সেটা মেনে কাজগুলো করতে চাই।”

উত্তরার রয়্যাল গার্ডেনের ছাদের আলো ঝলমলে পরিবেশে ফ্যামিলি ডের মিলনমেলায় যোগ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাবেক ও বর্তমান কর্মীরা। আড্ডা-গল্পে উচ্ছ্বল সময় কাটানোর পাশাপাশি উপভোগ করেন ব্যান্ডদলের গান।

নৈশভোজের ফাঁকে ফাঁকে সাবেক ও বর্তমান কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান সম্পাদক খালিদী। সবশেষে সবাই মিলে কাটেন প্রতিষ্ঠাবার্ষিকীর কেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফ্যামিলি ডে’র আয়োজনকে ভিন্ন মাত্রা দেয় জাদুশিল্পী জুয়েল আইচ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাবেক নির্বাহী চেয়ারম্যান এম আমিনুল ইসলামসহ বেশ কয়েকজন অতিথির উপস্থিতি।

বাংলাদেশে ইন্টারনেট সাংবাদিকতার সূচনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাত ধরে; ২৪ ঘণ্টা সচল বার্তা কক্ষ চালুর দৃষ্টান্তও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেরই।

মোবাইল ফোনে বাংলায় এসএমএস সংবাদসেবা, সেটাও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমেই প্রথম দেখেছে বাংলাদেশের মানুষ।

শিশুদের জন্য প্রথম বাংলা ভাষার ওয়েবসাইট কিংবা শিশু সাংবাদিকদের প্রথম ওয়েবসাইট, সেটিও এসেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেরই হাত ধরেই।

বাংলাদেশের সাংবাদিকতায় এমন অনেক নতুনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ১৯ বছর পূর্ণ করতে যাচ্ছে ২৩ অক্টোবর।

২০০৬ সালের ২৩ অক্টোবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পথচলার শুরু। তবে প্রতিষ্ঠান হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল এর এক বছর আগে ২০০৫ সালে। তখন অবশ্য অন্যান্য বার্তা সংস্থার মত ‘বিডিনিউজ’ সংবাদমাধ্যমগুলোর জন্য খবর সরবরাহ করত। দেশের অন্য সংবাদ সংস্থাগুলো টেলিপ্রিন্টারে খবর সরবরাহ করলেও বিডিনিউজ কাজটি শুরু করে ইন্টারনেটের মাধ্যমে।

২০০৬ সালে বার্তা সংস্থাটির মালিকানা ও ব্যবস্থাপনা বদলের পর এটি খোল-নলচে বদলে যায়। সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সংবাদমাধ্যমকে দেশের প্রথম ডটকম কোম্পানিতে রূপ দেয়। ২৩ অক্টোবর পথচলা শুরু হয় নতুন আঙ্গিকে।

এই দিনটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকীই শুধু নয়, বাংলাদেশে ২৪ ঘণ্টা ডিজিটাল সংবাদসেবার যাত্রা শুরুর দিন।

‘সবার আগে নির্ভুল খবর’ দেওয়ার মন্ত্র নিয়ে ১৯ বছর পথ চলছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এই পথচলায় ‘গল্প-গুজবভিত্তিক’ প্রতিবেদনের বিপরীতে সঠিক সূত্রের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন ধারা তৈরির কথা স্মরণ করেন প্রধান সম্পাদক খালিদী। আর এই চর্চা ধরে রাখার মূল কৃতিত্ব তিনি দেন বার্তাকক্ষের সহকর্মীদের।

“তারা খবরের সত্যতা যাচাই না করে যে কোনো মূল্যে কোনো খবর ছেড়ে দেননি। তারা যাচাই বাছাই করেছেন, খোঁজ নিয়েছেন, যে কারণে আমরা সবসময় প্রথম হইনি। 

“দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হয়েছি; কিন্তু একবারের জন্যও আমরা ভুল হতে চাই না–সেই যে আমাদের নীতি, সেটাকে তারা রক্ষা করে গেছে। বলা যায়, গত ঊনিশ বছরে, খুব কম উদাহরণ পাওয়া যাবে, যে আমরা ভুল খবর দিয়েছি। আমার মনে হয় না, পাওয়া যাবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৯ বছর পূর্তি সামনে রেখে শনিবার ‘ফ্যামিলি ডে’র আয়োজনে শামিল হয়েছিলেন জাদুশিল্পী জুয়েল আইচ এবং তার স্ত্রী বিপাশা আইচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৯ বছর পূর্তি সামনে রেখে শনিবার ‘ফ্যামিলি ডে’র আয়োজনে শামিল হয়েছিলেন জাদুশিল্পী জুয়েল আইচ এবং তার স্ত্রী বিপাশা আইচ।

শুরুর দিকের সেই সময়ে ‘সাবস্ক্রিপশন মডেল’ থেকে সরে এসে ওয়েবসাইট সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যে কঠিন ছিল, সে কথাও বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক। 

তিনি বলেন, “আমরা ১৯ বছর আগে সিদ্ধান্ত নিই যে, আমরা সব কিছু খুলে দেব। যে কেউ, যার একটি ইন্টারনেট সংযোগ আছে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে, বাংলাদেশ নিয়ে যাদের উৎসাহ আছে, যারা বাংলাদেশের খবর জানতে চান, এমন যে কেউ আমাদের খবরগুলো তাৎক্ষণিকভাবে পেয়েছেন গত ১৯ বছর ধরে।”

মিথ্যা মামলা ও অনৈতিক চাপের কঠিন সময় মোকাবিলা করে আসার কথা স্মরণ করে তৌফিক ইমরোজ খালিদী বলেন, “মাঝখানে কিছু সমস্যা তৈরি হয়েছিল, সেগুলো সব আপনারা জানেন, আমাদের ওপর অনেক রকম চাপ এসেছে। আর ক্ষমতার দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করাতো কঠিন কাজ। 

“এই কাজগুলো আমরা করে গেছি এবং এই কাজগুলো আমরা করে যাব, শেষ পর্যন্ত। আমরা যতদিন আছি, এই কাজগুলো আমরা করে যাব।”

‘সত্যিকারের বিপ্লব’

২০০৭ সালে মোবাইল ইন্টারনেট যখন বেশিরভাগ মানুষের হাতে পৌঁছেনি, তখন মানুষের হাতের মোবাইলে খবর পৌঁছে দেওয়ার গল্প শোনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাবেক কর্মী আবদুর রহিম হারমাছি।

তিনি বলেন, “বাংলাদেশে সংবাদপত্র জগতে যদি কোনো বিপ্লব ঘটে থাকে, তাহলে সেটা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমই ঘটিয়েছিল। অনলাইনভিত্তিক যে বিপ্লব, ডিজিটাল মিডিয়ার যে বিপ্লব, সেটা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেখিয়েছিল।”

উদযাপনের এই মুহূর্ত স্মৃতিতে ধরে রাখারও; ঊনবিংশতম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে শনিবার ফ্যামিলি ডের আয়োজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীদের জন্য এনে দিয়েছিল সেই উপলক্ষ।

উদযাপনের এই মুহূর্ত স্মৃতিতে ধরে রাখারও; ঊনবিংশতম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে শনিবার ফ্যামিলি ডের আয়োজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীদের জন্য এনে দিয়েছিল সেই উপলক্ষ।

হারমাছি বলেন, “২০০৭ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে অফিস ছিল ধানমন্ডিতে। মোবাইল ইন্টারনেট তখন প্রাথমিক পর্যায়ে। তৌফিক ভাই মিটিং করতেন, তখন আমাদের সবার ছিল বাটন ফোন, তৌফিক ভাইয়ের তার চেয়ে একটু দামি মোবাইল ছিল, স্মার্টফোন তখনো আসেনি।

“তৌফিক ভাই বলতেন, ‘আমার একটা ইচ্ছা, আমার এই বিডিনিউজ মানুষ মোবাইলেই দেখবে’। সত্যি কথা বলতে কি, আমরা তখন একটু অবাক হতাম। কেউ কেউ রসিকতাও করত যে, মানুষের কি খেয়ে কাজ নেই, ইন্টারনেটে টাকা খরচ করে, মোবাইলে দেখবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম!”

পাঁচ বছর না পেরোতেই একজন রিকশাওয়ালার মোবাইলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চলে যাওয়ার কথা স্মরণ করে তিনি বলেন, “মানুষের যে ভিশন, একজন মানুষের যে লক্ষ্য আগামীতে কী ঘটবে, সেটা কিন্তু তৌফিক ইমরোজ খালিদী দেখতে পেয়েছিলেন এবং সেটা বাস্তবে রূপান্তর ঘটিয়েছিলেন।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বার্তাকক্ষের পরিবেশের কথা স্মরণ করে হারমাছি বলেন, “আমি গত চার বছর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে নাই। কিন্তু একদিনের জন্যও মনে হয়নি যে আমি নেই। আত্মিক যে সম্পর্ক সেটা অটুট থাকবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোরের সাবেক কর্মী, যোগাযোগ পেশাজীবী সুলাইমান নিলয় বলেন, “‘সূত্র জানায়’ সাংবাদিকতা থেকে বাংলাদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার একটা বিরাট পরিবর্তন এসেছে। এখন যারা দুই বছর, তিন বছর বা ১০ বছর বাংলাদেশের সাংবাদিকতা অবলোকন করেন, তারা হয়ত বিষয়টা বুঝবেন না।

“কিন্তু একটা তুলনামূলক বিশ্লেষণ যদি হয়, ১৯ বছর আগের বাংলাদেশের সংবাদপত্র আর এখন বাংলাদেশের সংবাদমাধ্যম, তাহলে সে পরিবর্তনটা আমরা বুঝব। যে বিরাট অগ্রগতি হয়েছে, সেই অগ্রগতিতে প্রধান ভূমিকা রেখেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।”

কর্মীদের মধ্যে দৃঢ় বন্ধনের কথা তুলে ধরে নিলয় বলেন, “আমরা দেখেছি, প্রতিষ্ঠান যখন সংকটে পড়েছিল, তখন সাবেক সহকর্মীরাই সবচেয়ে বেশি শক্তি নিয়ে রুখে দাঁড়িয়েছিল। 

“এর কারণ হচ্ছে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আসলে সবার জন্য ঘরের মত, যারা এখানে কাজ করেন, তাদের জন্য যেমন, যারা কাজ করে চলে যান তাদের জন্যও। আজকে এসে আমার আবার মনে হচ্ছে যে, আমি আবার ঘরে ফিরে এসেছি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৯ বছর পূর্তি সামনে রেখে শনিবার ‘ফ্যামিলি ডে’র আয়োজনে এসেছিলেন সাবেক সহকর্মীরাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৯ বছর পূর্তি সামনে রেখে শনিবার ‘ফ্যামিলি ডে’র আয়োজনে এসেছিলেন সাবেক সহকর্মীরাও।

সুলাইমান নিলয়ের স্ত্রী ওয়াহিদা জামান সিঁথি বলেন, “আমি যখন সাংবাদিকতার স্টুডেন্ট ছিলাম, তখন আমি ভাবতাম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে এত সুন্দর একটা মাল্টিমিডিয়া টিম আছে, টিমের যদি অংশ হতে পারতাম, তাহলে অনেক ভালো হত। 

“তো, আশা করব, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এভাবে ক্রমাগত তরুণ সাংবাদিক, তরুণ শিক্ষার্থীদের পেশা হিসাবে সাংবাদিকতাকে বেছে নেওয়ার স্বপ্ন দেখাতে থাকবে।”

সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাল্টিমিডিয়া বিভাগে উপ-বার্তা সম্পাদক হিসাবে যোগ দিয়েছেন রুবাইদ ইফতেখার মাহমুদ। পাঠক থেকে কর্মী হয়ে ওঠার সময়টা উপভোগ করার কথা বলছেন তিনি।

“আমি যখন সাংবাদিকতা শুরু করিনি, তখনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তথ্যের একটা আশ্রয় ছিল। সবসময় কোনো কিছু যাচাই করার, তথ্য পাওয়ার জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেখা হত। নানা সময়ে এ প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত থেকেছি, এখন পুনরায় যুক্ত হয়েছি একেবারে মাল্টিমিডিয়া টিমের সদস্য হিসাবে।

ঊনবিংশতম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীরা পরিবারের সদস্যদের নিয়ে মিলিত হয়েছিলেন ‘ফ্যামিলি ডে’র আয়োজনে। শনিবার সন্ধ্যাটা তাদের কেটেছে আড্ডা গান আর ছবি তোলায়।

ঊনবিংশতম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীরা পরিবারের সদস্যদের নিয়ে মিলিত হয়েছিলেন ‘ফ্যামিলি ডে’র আয়োজনে। শনিবার সন্ধ্যাটা তাদের কেটেছে আড্ডা গান আর

“খুবই উপভোগ করছি সময়টা। আজকের এমন আয়োজন কর্মী হিসাবে অনুপ্রেরণা দেয়। আমার মত নতুন কর্মী যারা, তাদেরকে সবার সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।”

বাবা সাংবাদিক হলেও পাঠক হিসাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাওয়ার কথা তুলে ধরেন জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন হায়দারের মেয়ে মুসফিকা মরিয়ম হায়দার।

তিনি বলেন, “বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করেই আসছে। আমার বাবা সাংবাদিক বলে না, যেহেতু নিউজগুলো পড়া হয়, জানা হয়, অন্যদের তুলনায় ভালো আরকি।”

ইংরেজি বিভাগের সহকর্মী সৈয়দ মাহমুদ অনিন্দ্য বলেন, “এখানে সবাই পরিচিত চেহারা, এদের সঙ্গে আমি কাজ করে আসছি বছরের পর বছর, দেড় দশক আমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাথে আছি, ২০১০ সাল থেকে, খুব ভালো লাগছে।

“আমরা যে মান বজায় রাখার চেষ্টা করি এবং সংবাদের মানের ক্ষেত্রে আমরা যে ধরনের দৃষ্টান্ত হিসাবে বাংলাদেশে আছি, সেটা যেন সবসময় ধরে রাখতে পারি, সেটাই আমার প্রত্যাশা।”

আন্তর্জাতিক ডেস্কের দীর্ঘদিনের সহকর্মী লাবণ্য কাবিলী বলেন, “আমি এখানে ২০০৭ সাল থেকে আছি, এটা একেবারে পরিবারের মতো হয়ে গেছে। যে কোনো অনুষ্ঠানে মনে হয় যে, আমার নিজের পরিবারের মত। এখানে এসেও আজকে সেই পরিবারের অনুভূতি পাচ্ছি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাবেক কর্মী জিকরুল আহসান এখন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশেনের সভাপতি। নিজের অফিসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মত পরিবেশ তৈরির চেষ্টার কথা বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৯ বছর পূর্তি সামনে রেখে শনিবার ‘ফ্যামিলি ডে’র আয়োজনে সহকর্মীদের সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৯ বছর পূর্তি সামনে রেখে শনিবার ‘ফ্যামিলি ডে’র আয়োজনে সহকর্মীদের সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

জিকরুল হাসান বলেন, “বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ২০০৭-২০১০ টানা কাজ করেছি, তারপর টুকটাক কাজ করেছি। এর আগে অনেকগুলো জায়গায় কাজ করেছি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আমার কাছে মনে হয়েছে যে, পারিবারিক পরিবেশের একটা হাউজ, যেখানে পলিটিক্স নাই, এটা খুব বড় একটা ব্যাপার। 

“সেই পরিবেশটা আমি আমার বর্তমান অফিসে রেখেছি, যেখানে সবাই সবকিছু শেয়ার করতে পারবে, খোলামেলা আলোচনা করতে পারবে, খোলামেলা চিন্তা করতে পারবে। আমার অফিসে জুনিয়র যে সহকর্মী যোগ দেয়, তার কথাও আমরা সবাই শুনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চর্চা আমি কপি করেছি, এটা আমার জন্য গর্বের একটা বিষয়।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ইংরেজি বিভাগের নবীন সহকর্মী নাহিফা নাওয়ার বললেন, “এটা আমার প্রথম চাকরি। আমার কাছে মনে হয় অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে। টিমওয়ার্ক বলেন, অর্গানাইজেশন বলেন, স্কিলস শেখা বলেন, আমার যে টিম মেম্বাররা আছে, তারা খুবই হেল্পফুল, খুবই কোঅর্ডিনেটিং, এতটা আমি প্রত্যাশা করি নাই।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পারিবারিক আবহের কথা বললেন মাল্টিমিডিয়া বিভাগের সহকর্মী মুজতবা হাকিম প্লেটোর সহধর্মিণী মাকসুদা হক।

“বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রোগ্রামগুলোতে আমার সেভাবে আসা হয়নি। এ ধরনের বড় প্রোগ্রামে বলতে গেলে আমার প্রথম আসা। ভালো লেগেছে। 

“এখানে বিশেষ করে আমার স্বামীর যে বস, তৌফিক ইমরোজ খালিদী, উনার একটা জিনিস ভালো লেগেছে, উনি সবার সাথে কথা বলেছেন। এ কারণে অনেক সোশাল হল প্রোগ্রামটা।”