২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুজরাটে সেতু ভেঙে শতাধিক মৃত্যুতে প্রধানমন্ত্রীর সমবেদনা প্রকাশ

গুজরাট রাজ্যে ব্রিটিশ আমলের একটি ঝুলন্ত সেতু রোববার ধসে পড়ে ১৪১ জনের মৃত্যু হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2022, 01:38 AM

Updated : 01 Nov 2022, 01:38 AM

ভারতের গুজরাটে একটি সেতু ভেঙে পড়ে শতাধিক মানুষের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করে প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাতে তিনি লিখেছেন, “সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে এই হৃদয় বিদারক ট্র্যাজেডিতে ভারতের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাই।”

দীপাবলি উদযাপনের মধ্যে গুজরাট রাজ্যে ব্রিটিশ আমলের একটি ঝুলন্ত সেতু রোববার ধসে পড়ে ১৪১ জনের মৃত্যু হয়। তাদের বেশিরভাগই নারী ও শিশু।

শেখ হাসিনা মৃতদের বিদেহি আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করেন, যাতে তারা অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি পায়।

ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করাসহ ভারত সরকারের গৃহীত প্রচেষ্টার প্রশংসাও করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

কঠিন এই সময়ে ভারত সরকার ও জনগণের প্রতি সংহতি ও সমর্থনের কথাও জানান তিনি।

পুরনো খবর:

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গুজরাটের ভয়াবহ সেতু দুর্ঘটনা