২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাম: একদিনে ৭ জনের মৃত্যু, শনাক্ত ১২২

এ পর্যন্ত সারাদেশে হাম ও এই রোগের উপসর্গ নিয়ে ৭৬৬ জন প্রাণ হারিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2026, 06:08 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

দেশে গত এক দিনে হাম আক্রান্ত হয়ে একজন এবং এই রোগের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৭১ জন প্রাণ হারিয়েছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৯১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ৯৩ জন। এছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৪, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৩, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।

গেল ২৪ ঘণ্টায় আরো ৮৬৮ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮৩১ জন।

ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি সবচেয়ে বেশি, ৩১৯ জন। এর পরেই আছে, চট্টগ্রাম বিভাগ, ১৯৫ জন। এছাড়া বরিশাল বিভাগে ১২৮, সিলেটে ৫৪, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৭, রাজশাহীতে ২৪ ও রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছে।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬ হাজার ২৭, তাদের মধ্যে ৯২ হাজার ৩৮৩ জন হাসপাতাল ছেড়েছে।

আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৩ হাজার ২৪৪। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৭৩৫।