১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিমান বিধ্বস্ত: যাত্রাবাড়ীর ‘ড্রোন শো’ স্থগিত

ঢাবিতে অনুষ্ঠেয় কবিতাপাঠের আয়োজনও স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2025, 07:48 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

বিমান বাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনার কারণে ঢাকার যাত্রাবাড়ীতে অনুষ্ঠেয় ‘ড্রোন শো’ স্থগিত করা হয়েছে।

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সোমবার সন্ধ্যায় জামিয়া মাহমুদিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

শিল্পকলা একাডেমি বলছে, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিশুসহ অনেক মানুষের প্রাণহানি ঘটায় একাডেমি গভীরভাবে শোকাহত। এ অবস্থায় সোমবারের ‘ড্রোন শো’ স্থগিত করা হয়েছে।

গত বছরের জুলাই আন্দোলনে ভূমিকা রাখা মাদ্রাসা শিক্ষার্থীদের স্মরণে এ আয়োজন সাজিয়েছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, যার ব্যবস্থাপনায় ছিল শিল্পকলা একাডেমি।

কবিতাপাঠের আয়োজনও স্থগিত

বাংলা একাডেমি আয়োজিত ‘জুলাইয়ের পঙ্ক্তিমালা’ শীর্ষক কবিতাপাঠের আয়োজনও স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

বাংলা একাডেমি সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দিয়াবাড়িতে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে 

কবিতাপাঠের আয়োজন স্থগিত করা হয়েছে।

সোমবার দুপুরে ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে দেড় শতাধিক। এ ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।