০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে যৌথ বাহিনী অভিযানে ৬ একর বনভূমি উদ্ধার

বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সুরক্ষায় অভিযান অব্যাহত থাকবে পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে।

গাজীপুরে যৌথ বাহিনী অভিযানে ৬ একর বনভূমি উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈরে যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 08:37 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় অবৈধভাবে নির্মাণাধীন দুই শতাধিক ঘর-বাড়ি উচ্ছেদ করে প্রায় ৬ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।

যৌথ বাহিনীর অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

অভিযানে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে।