২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় আগুনে পুড়ল দুই দোকান

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের ধারণা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2022, 10:17 AM

Updated : 20 Sep 2022, 10:47 AM

রাজধানীর পুরান ঢাকার কাপ্তানবাজারে বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে আগুন লেগে পুড়ে গেছে মালামাল।

মঙ্গলবার ভোর ৬টার দিকে কাপ্তানবাজারে দুই তলা এরশাদ মার্কেটের নিচতলায় দুটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে আগুন লাগে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কেউ হতাহত হননি।“

ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় ভোর সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে দোকান দুটির মালামাল পুড়ে যায়।

এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা খালেদ।