১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

“সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে “ বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 04:50 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শুক্রবার এক শোক বার্তায় সরকারপ্রধান নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে কাঁপে দেশ, যাতে ঢাকাসহ তিন জেলায় পাঁচজন মারা গেছে; আহত হয়েছে কয়েকশ।

প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

মুহাম্মদ ইউনূস বলেন, “সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।”

আশা প্রকাশ করে তিনি বলেন, জনগণ ধৈর্য ও সাহস ধরে এই পরিস্থিতি মোকাবেলা করবে।