ট্রাইব্যুনালের সংস্কার করা মূলভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি
গণআন্দোলনে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ বিচারকাজ পরিচালনায় ভবনটি সংস্কার করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার করা মূলভবন ও এজলাস কক্ষ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
মঙ্গলবার উদ্বোধন শেষে তিনি বলেন, জুলাই-অগাস্টের গণআন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার পরিচালনায় সংস্কার করা এই ভবন ও এজলাস উদ্বোধনের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হল।
তিনি বলেন, একজন সাধারণ নাগরিক গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি যে প্রত্যাশা রাখেন, তিনিও তেমনই প্রত্যাশা করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, অ্যার্টনি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
