নারী-কিশোরীদের জলবায়ু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে আলোচনা সভা
“নারী ও কিশোরীদের জলবায়ু সহনশীল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের মধ্য দিয়ে তৈরি হবে নতুন সমাজ,” বলেন শাহ্ ইসরাত আজমেরী।
নারী ও কিশোরীদের জলবায়ু স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আলোচনা সভা করেছে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা উপকূলীয় জেলা সাতক্ষীরার শামনগর থানার চরচণ্ডিপুরে এ সভা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, ঘূর্ণিঝড়, জলচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি ও নদী ভাঙন উপকুলীয় অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার ওপর বিরূপ প্রভাব ফেলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিশোর-কিশোরী বয়সের জনগোষ্ঠী, যারা শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন চিল্ড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরী ও কোষাধ্যক্ষ আফরোজা আক্তার।
আলোচনা সভায় আরও অংশ নেন স্থানীয় চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহসিন হোসাইন ও গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ইয়াছমিনুর রহমান লিংকন।
সভায় বক্তারা উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের জলবায়ু সহনশীল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
শাহ্ ইসরাত আজমেরী বলেন, নারী ও কিশোরীদের জলবায়ু সহনশীল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের মধ্যে দিয়ে তৈরি হবে নতুন সমাজ। তিনি এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে নারী ও কিশোরীদের এগিয়ে আসার আহ্বান রাখেন।
মুহসিন হোসাইন বলেন, “নারী ও কিশোরীদের সচেতনতা বৃদ্ধির ফলে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ সম্ভব।”
আফরোজা আক্তার তার বক্তব্যে কিশোরীদের জলবায়ু সহনশীল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে এগিয়ে আসার আহ্বান জানান।
