২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ৩ জন হাসপাতালে

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2024, 11:51 AM

Updated : 10 Sep 2026, 12:15 PM

ঢাকার ধানমন্ডিতে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছেন।

ধানমন্ডির পাঁচ নম্বর রোডে সুরভী স্কুলের পাশের ১৮ নম্বর হোল্ডিংয়ের ওই বাড়ি থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান।

তিনি বলেন, বুধবার সকাল ১০টা ২৫ মিনিটে ১২ তলা ওই ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহজাহান শিকদার বলেন, "ভবনে আটকে পড়া তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।"

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।