২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ফয়সাল বিপ্লব গ্রেপ্তার

স্বতন্ত্র হিসেবে ২০২৪ সালে নির্বাচিত সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি হত্যা মামলা রয়েছে।

সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ফয়সাল বিপ্লব গ্রেপ্তার
মোহাম্মদ ফয়সল বিপ্লব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 01:36 AM

Updated : 26 Aug 2026, 01:14 PM

রাজধানীর মনিপুরী পাড়া থেকে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার রাতে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তবে ডিএমপির বার্তায় তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে তথ্য এবং কার বাসা বা কোন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে তা বলা হয়নি।

২০২৪ সালে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি হত্যা মামলা রয়েছে।

আন্দোলনের সময় মুন্সীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে রংমিস্ত্রি মোহাম্মদ সজল (৩০) নিহত হন। এই ঘটনায় ফয়সাল বিপ্লবসহ ৪৫১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন তার ভাই সাইফুল ইসলাম।

মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে মোহাম্মদ ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ পৌরসভার মেয়রের পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ২০২৪ সালের নির্বাচনে জয়ী হন।