২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসি হলো ফারুক, শাহরিয়ার, হুদা ও দুই মহিউদ্দিনের

বিচার প্রক্রিয়া শেষে বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসি বৃহস্পতিবার প্রথম প্রহরে কার্যকর হয়েছে। এরপর লাশগুলো পাঠানো হয়েছে তাদের গ্রামের বাড়িতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 04:10 AM

Updated : 24 Aug 2022, 06:27 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত হত্যাকারী সৈয়দ ফারুক রহমানের প্রাণ ভিক্ষার আবেদন নাকচ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি পাঁচ আসামির ফাঁসি বৃহস্পতিবার প্রথম প্রহরে কার্যকর করা হয়েছে। কারা কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ১২টা পার হওয়ার পর পরই প্রথম দফায় ফারুক রহমান ও সুলতান শাহরিয়ার রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিছুক্ষণ পর বজলুল হুদা ও মহিউদ্দিন আহমেদকে ফাঁসি দেওয়া হয়। শেষ ফাঁসি হয় এ কে এম মহিউদ্দিনের। স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার সাংবাদিকদের জানিয়েছেন, কারা বিধি অনুসরণ করেই দণ্ডাদেশ কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরের আগে আসামিদের তা জানানো হয়। উপমহা কারাপরিদর্শক তৌহিদুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ওই সময় সাবেক ওই পাঁচ সেনা কর্মকর্তার আচরণ ছিলো স্বাভাবিক। ফাঁসি হওয়ার পর পাঁচজনেরই ময়নাতদন্ত হয় বলে জানিয়েছেন ঢাকার সিভিল সার্জন মুশফিকুর রহমান। এর পর লাশগুলো অ্যাম্বুলেন্সে করে তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়। এর মধ্য দিয়ে ৩৪ বছর পর আগস্ট হত্যাকাণ্ডের পাঁচ আসামির শাস্তি সম্পন্ন হল। পাঁচ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ধানমণ্ডি, কারাগারের নাজিমউদ্দিন রোড ও মিরপুর এলাকা থেকে উল্লাস মিছিল বের করার খবর পাওয়া গেছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল সেনা সদস্য ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে আত্মীয়-স