২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাজা কমানোর আবেদন আসামি পক্ষের

বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জনের সাজা কমানোর আবেদন জানিয়েছে তাদের কৌঁসুলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 08:26 AM

Updated : 24 Aug 2022, 06:21 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জনের সাজা কমানোর আবেদন জানিয়েছে তাদের কৌঁসুলি। রোববার আপিল বিভাগে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানিতে এ আবেদন জানান আসামি বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের কৌঁসুলি আবদুল্লাহ আল মামুন। কড়া নিরাপত্তার মধ্যে প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বিশেষ বেঞ্চে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া ১২টা পর্যন্ত শুনানি চলে। মামুনের শুনানির পর সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। শুনানিতে মামুন ১৫টি দিক (পয়েন্ট) তুলে ধরে রায় পুনর্বিবেচনার আবেদন করেন। তিনি বলেন, "১৯৯৬ সালে '৭৫ এর ১৫ আগস্টের ঘটনার ইনডেমনিটি রহিত করা হলেও এর কার্যকারিতা স্থগিত করা হয়নি। "আইন বাতিল হলেও ওই ঘটনা তো বাতিল হয়নি। তাই এ বিষয়ে মামলা হতে পারে না। এটা আইনবিরোধী।" ১৫ আগস্টের ঘটনাকে বিদ্রোহ উল্লেখ করে মামুন বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনাবাহিনীর লোক নয়। তাই সামরিক আদালতে তার বিচার হবে না বলে হাইকোর্ট রায় দিয়েছিলো। কিন্তু তিন বাহিনীর প্রধান হিসেবে তিনি অব্যশ্যই সামরিক বাহিনীর লোক। সে ক্ষেত্রে এ হত্যা মামলার বিচার সামরিক আদালতে না করে সাধারণ আদালতে করে আইন ভঙ্গ করা হয়েছে।" এ ক্ষেত্রে সা