২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'দণ্ড কমালে অপরাধ প্রশ্রয় পাবে'

বঙ্গবন্ধু মামলায় আসামিদের দণ্ড কমানোর আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেছেন, তাতে অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 12:08 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক আসামিদের দণ্ড কমানোর যুক্তির তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, "এখানে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোন দণ্ড দেওয়া হলে অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে। এতে করে সামাজিক কাঠামো ভেঙে যেতে পারে।" আসামিপক্ষ দীর্ঘদিন কারাভোগের কথা বলে তাদের সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন করার পক্ষে যুক্তি তুলে ধরলে পাল্টাযুক্তিতে বুধবার তিনি একথা বলেন। দুই আসামির কৌঁসুলি আব্দুল্লাহ আল মামুন আবারও সেনা বিদ্রোহের কথা বললে এক পর্যায়ে আদালত বলেন, বিকৃত তথ্য দিবেন না। আরেক দফায় এ মামলায় সেনা বিদ্রোহের কোন অভিযোগ গঠন করা হয়নি বলেও আদালত মন্তব্য করেন। বুধবার বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে ২৮-তম দিনের শুনানিতে আনিসুল হকের বক্তব্য শেষ হয়। এর মাধ্যমে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনও শেষ হয়। এ দিন আসামি বজলুল হুদা ও ল্যান্সার মহিউদ্দিনের পক্ষে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনও তার জবাব দেওয়া শেষ করেন। বৃহস্পতিবার শুনানি করবেন আসামি সৈয়দ ফারুক রহমান ও আর্টিলারি মহিউদ্দিনের কৌঁসুলি খান সাইফুর রহমান ও আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের কৌঁসুলি আব্দুর রেজ্জাক খান। শুনানিতে আনিসুল হক জানান, "জিয়া হত্যাকাণ্ডের ঘটনায় বিদ্রোহের বিচার হয়েছে। কিন্তু হত্যার বিচার এখনো হয়নি। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলা এখনো নিু আদালতে বিচারাধীন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০শে মে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে নিহত হন। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে গণতন্ত্রকে ঝাঁকুনি দেওয়া হয়েছে উল্লেখ করে আনিসুল হক বলেন, "এ ঘটনার মধ্য দিয়ে সরকারের প্রকৃতি ও রাষ্ট্রের দর্শন পরিবর্তন হয়েছে। এটি ইতিহাসের ধারাই বদলে দিয়েছে। সেজন্য এখানে মৃত্যুদণ্ডের চেয়ে ছোট কোন শাস্তি হতে পারে না। "আমরা সবসময় ন্যায়বিচার চাই। হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছি। এটাই রাষ্ট্রের দায়িত্ব। আসামিদের ক্ষমা ও সহানুভূতির সুযোগ নেই।" দীর্ঘ দিন কারাগারে থাকার যুক্তিতে আসামিদের দণ্ড কমানোর বিষয়ে আসামিপক্ষের বক্তব্যেও বিষয়ে আদালত আনিসুল হকের বক্তব্য জানতে চাইলে তিনি আপিল বিভাগের রুলস ও আইন উল্লেখ করে বলেন, "ওইদিন ১০ বছরের শিশু রাসেলকে হত্যা করা হয়েছিল। হত্যার শিকার হয়েছিলের তিনজন অসহায় নারী। একজন নারী ছিলের অন্তঃসত্ত্বা।" পঁচাত্তরের ১৫ আগস্ট নিহত নারীদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধুপত