২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ আইনের শাসনের পথে আসবে: আনিসুল হক

বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের মধ্য দিয়ে দেশ বিশৃঙ্খলা থেকে আইনের শাসনের পথে যাত্রা করবে বলে মন্তব্য করে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেছেন, "বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সারা জাতির ইতিহাস বদলে দিয়েছে। জাতি চায় এ হত্যার বিচার। এর মাধ্যমে দেশ চায় কলঙ্কমুক্ত হতে। এ হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে দেশ বিশৃঙ্খলা থেকে আইনের শাসনের পথে আসবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 01:41 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের মধ্য দিয়ে দেশ বিশৃঙ্খলা থেকে আইনের শাসনের পথে যাত্রা করবে বলে মন্তব্য করে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেছেন, "বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সারা জাতির ইতিহাস বদলে দিয়েছে। জাতি চায় এ হত্যার বিচার। এর মাধ্যমে দেশ চায় কলঙ্কমুক্ত হতে। এ হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে দেশ বিশৃঙ্খলা থেকে আইনের শাসনের পথে আসবে।" সোমবার আপিলের শুনানিতে তিনি আসামিপক্ষের যুক্তি খন্ডন করে এ মামলার তৃতীয় বিচারপতির দেওয়া রায়ের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, "তৃতীয় বিচারপতি যেরকম ও যতটুকু উপযুক্ত মনে করবেন, ততটুকুই শুনানি ও নিষ্পত্তি করবেন। এটা ওই বিচারপতির একক ক্ষমতা। এ ক্ষমতা আইন তাকে দিয়েছে।" বিচারপতি তাফাজ্জল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে এই মামলার ২১-তম দিনের শুনানিতে তার বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এর আগে আসামি সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিন আহমেদের (আর্টিলারী) পক্ষে খান সাইফুর রহমান তার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। তার বক্তব্যের মধ্য দিয়ে আপিলকারী পাঁচ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। শুনানিতে আনিসুল হক বলেন, "জাতির জনক ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ১০ বছরের শিশু রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়েছে।" এই মামলায় অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে অন্য সেনা কর্মকর্তারা মিলে নৃশংসভাবে তাদের হত্যা করে অভিযোগ করে তিনি বলেন, "এই হত্যাকাণ্ডের প্রভাব ও গুরুত্ব ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বি