ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার আপিল শুনানির পঞ্চদশ দিনে ফাঁসির আসামি সৈয়দ ফারুক রহমানের কৌঁসুলি খান সাইফুর রহমান তার মক্কেলকে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেছেন।
আপিল বিভাগের একটি মামলার নজির উপস্থাপন করে খান সাইফুর রহমান বলেন, "আসামি সৈয়দ ফারুক রহমান দীর্ঘ ১৪ বছর ধরে কারাগারের কনডেম সেলে বন্দি আছেন। দীর্ঘ দিন কনডেম সেলে বন্দি থাকলে কোনো আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যেতে পারে।"
রোববার বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে তিনি আসামি ফারুক রহমানের যাবজ্জীবন কারাদণ্ডের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন।
দুদিন বিরতির পর সকাল পৌনে ১০টায় শুনানি শুরু হয়ে চলে দুপুর দেড়টা পর্যন্ত। খান সাইফুর বুধবার থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। সোমবারও তিনি বক্তব্য দেবেন।
খান সাইফুর বলেন, ঘটনার সময় ও পরের দিন ঘটনাস্থলে সৈয়দ ফারুক রহমানের উপস্থিতি প্রমাণ হয়নি।
ষড়যন্ত্রের বিষয়ে হাইকোর্টের একটি মামলার নজির তুলে ধরে তিনি বলেন, "রাষ্ট্রপক্ষের যুক্তি অনুযায়ী মেজর খন্দকার আবদুর রশিদের স্ত্রী জুবায়দা রশিদ এ ঘটনার প্রকৃত পরিকল্পনাকারী। ষড়যন্ত্র হতে হলে একাধিক ব্যক্তির অভিন্ন ইচ্ছা থাকতে হবে। রাষ্ট্রপক্ষের যুক্তি অনুযায়ী মূল পরিকল্পনাকারী একক বাক্তি হওয়ায় এখানে ষড়যন্ত্র প্রমাণ হয় না।"
"এ মামলায় অভিন্ন উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটানোর বিষয়টি প্রমাণিত হয়নি। সরকার উৎখাতের জন্য এ ঘটনা ঘটানো হয়েছিল। তাই হত্যার অভিযোগ অবান্তর ও অনুমোদনহীন", বলেন তিনি
শুনানির পর খান সাইফুর সাংবাদিকদের বলেন, "সাজা কী হবে তা আমার জানা নেই, তার পরেও জীবন রক্ষার কোনো দিক থাকলে সেটা উল্লেখ করতে হবে। আদালতে আমি তাই উপস্থাপন করেছি। ১৪ বছর মৃত্যু প্রকোষ্ঠে থাকার পর ফাঁসির প্রশ্ন আসে না।"
শুনানিতে তিনি আরও বলেন, হাইকোর্টের তৃতীয় বিচারপতি ষড়যন্ত্রের পেছনে জড়িতদের বিচারের কথা বলেছেন। কিন্তু এই ষড়যন্ত্র প্রমাণ হয়নি।
"সৈয়দ ফারুক রহমান দীর্ঘ ৩২ দিন রিমান্ডে থাকার পর তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। আইন অনুযায়ী ১৫ দিনের বেশি রিমান্ডে নেওয়া যায় না। এক্ষেত্রে মনের ওপর বিরূপ প্রভাব পড়ে", বলেন তিনি।
খান সাইফুর বলেন, "মামলার অপর আসামি আর্টিলারি মহিউদ্দিনকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়। কিন্তু তাকে ৯ দিন পর আদালতে হাজির করা হয়েছে। তার এই স্বীকারোক্তিও স্বেচ্ছাপ্রণোদিত এবং সত্য নয়।
"মামলার অভিযোগে সেনা আইনের অধীন তিন ব্যক্তি নিহত হওয়ার বিষয় উল্লেখ রয়েছে। তাই দণ্ডবিধির আওতায় অভিযোগের প্রশ্ন ওঠে না। আইনত অভিযোগ প্রমাণিত হয় নি।"
তিনি বলেন, "মামলার কোথাও অপরাধমূলক ষড়যন্ত্র, পূর্ব পরিকল্পনা ও অভিন্ন ইচ্ছার ফলে হত্যার বিষয় নেই। যদি ঘটনাটি বিদ্রোহের ঘটনা হয়, তাহলে অভিন্ন ইচ্ছার প্রয়োগ হবে না। আপিলকারীদের ঘটনাস্থলে উপস্থিতির প্রমাণ পাওয়া গেলে তর্কিত অপরাধটি উৎখাত বা বিদ্রোহ হিসেবে দেখা যেতে পারে, সাধারণ হত্যাকাণ্ড হিসেবে নয়।
"আপিলকারীদের কর্মস্থল সেনানিবাসে ও নাইট প্যারেডে উপস্থিতি থাকার অর্থ তারা নির্দোষ।"
শুনানির পর রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেন, "আমরা যখন কোনো আসামির পক্ষে মামলা করি তখন আমাদের সর্বশেষ আবেদন থাকে সাজা কমিয়ে দেওয়া। সেক্ষেত্রে ফাঁসির আসামির পক্ষে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করা হয়। খান সাইফুর এক্ষেত্রে সেটাই করেছেন।"
এ দিনের শুনানির সময় মামলার প্যানেল আইনজীবী সা
bdnews24