২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মামলায় রাষ্ট্রপক্ষে আরও ৯ আইনজীবী

বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল পরিচালনায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করতে আরও নয়জনকে নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 06:17 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল পরিচালনায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করতে আরও নয়জনকে নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন- আজমালুল হোসেন কিউসি, তৌফিক নেওয়াজ, এ এফ এম মেসবাহ উদ্দিন, ইউসুফ হোসেন হুমায়ুন, মহসীন রশিদ, আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন সেলিম, শ ম রেজাউল করিম ও রবিউল আলম। এ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সহায়তাকারী হিসেবে মোট ১৮ জন আইনজীবী পেলেন। নতুন নয়জনের নিয়োগপত্রে সোমবার স্বাক্ষর করেন ডেপুটি সলিসিটর মীর শফিকুল আলম। তাদের নিয়োগ সংক্রান্ত চিঠি মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আসে। এ নয়জন বিনা পারিশ্রমিকে কাজ করবেন বলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে। আগে নিয়োগ পাওয়া নয় আইনজীবীরা হলেন- আনিসুল হক, আব্দুল মতিন খসরু, নুরুল ইসলাম সুজন, শেখ ফজলে নূর তাপস, মোশাররফ হোসেন কাজল, তৌফিকা করিম, মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, এনামুল করিম ইমাম ও ইমতিয়াজ উদ্দিন আসিফ। বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি সোমবার শুরু হয়েছে। মঙ্গলবারও শুনানি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১২০০ ঘ.