১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাড্ডা লিংক রোডে বাসে আগুন

জ্বলতে থাকা বাসটি একসময় একাই গড়াতে শুরু করলে আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 09:11 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

ঢাকার বাড্ডা লিংক রোডে একটি বাস আগুনে পুড়েছে।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে দেওয়ান পরিবহনের বাসটিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, দাউদাউ করে জ্বলতে থাকা বাসটি একসময় নিজে নিজে গড়াতে শুরু করে। এসময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়ায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, তাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আগুন নিভে যায়।

আগুন লাগার কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনটা লেগেছে বলে আমাদের জানানো হয়েছে।”