উত্তরার আগুন নিয়ন্ত্রণে ১২ ইউনিট, ৭ জন উদ্ধার
আবাসিক ভবনের মধ্যে চলা রেস্তোরাঁর আগুনে দুপুর পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকার উত্তরার শাহ মখদুম রোডের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ১২ নম্বর সেক্টরের ‘লাভ লীন বাংলা রেস্টুরেন্টে’ এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের আরেক কর্মকর্তা তালহা বিন জসীম দুপুর দেড়টায় বলেন, আগুন নেভাতে শুরুতে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৯টি ইউনিট কাজ করছিল।
“এখন ১২ টি ইউনিট কাজ করছে। ভবনটি থেকে এখন পর্যন্ত ৭ জনকে উদ্ধার করা হয়েছে।"
ফায়ার সার্ভিসের কর্মকর্তা দোলন বলেন, “পাঁচতলা ভবনের নিচতলায় লাভ লীন নামের একটি রেস্তোঁরায় আগুনের সূত্রপাত হলেও পর্যায়ক্রমে উপরের দিকে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।"
আবাসিক ভবনের মধ্যে চলা রেস্তোরাঁর আগুনে দুপুর পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
