২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপপ্রবাহের বিস্তার ৪৯ জেলায়

নীলফামারীর ডিমলায় মঙ্গলবার দেশের সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তাপপ্রবাহের বিস্তার ৪৯ জেলায়
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2025, 10:58 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

ঢাকাসহ দেশের কোথাও কোথাও বৃষ্টি হলেও একদিনের ব্যবধানে তাপপ্রবাহের বিস্তার বেড়েছে আরও ১৩ জেলায়।

তবে বুধবার থেকে এর আঁচ কিছুটা কমে আসার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়ার পর্যবেক্ষণ বলছে, মঙ্গলবার দেশের ৪৯ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগের দিন মঙ্গলবার দেশের ৩৬ জেলার উপর দিয়ে দাবদাহ বইছিল। 

অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়,  নীলফামারী জেলার উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের বাকি অংশ, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয় নীলফামারী ডিমলায়। এসময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমার এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস এসেছে পূর্বাভাসে। 

আরও পড়ুন

তাপমাত্রা কমলেও থাকবে ভ্যাপসা গরম, বলছে আবহাওয়া অফিস