২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের দরজা থেকে পড়ে শিশুর মৃত্যু

শিশুটির পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ট্রেনের দরজা থেকে পড়ে শিশুর মৃত্যু
ফাইল ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2024, 06:11 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

ঢাকার বনানীতে চলন্ত ট্রেনের দরজা থেকে নিচে পড়ে ১২ বছরের এক শিশুর প্রাণ গেছে।

তার পরিচয় জানা যায়নি। পরনে ছাই রঙের হাফ প্যান্ট ও লাল-সাদা প্রিন্টের ময়লা টি-শার্ট ছিল বলে পুলিশ জানিয়েছে।

বনানীতে আর্মি স্টেডিয়ামের পশ্চিম পাশে রেল লাইন থেকে বুধবার রাত ১২টার দিকে তার লাশ উদ্ধারের কথা জানান ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির এসআই তারা মিয়া।

প্রাথমিক তদন্তের বরাতে তিনি বলেন, শিশুটি কমলাপুরগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দরজায় ছিল, সেখান থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়। বিমানবন্দর স্টেশন থেকে সে ট্রেনে উঠেছিল বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকাল পর্যন্ত তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।