নেত্রকোণায় শিশু হত্যার দায়ে যাবজ্জীবন
নেত্রকোণার আটপাড়ায় শিশু হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কমলেশ চৌধুরী জানান, দণ্ডিত মো. বুলু শেখ (৪২) পলাতক রয়েছেন। তিনি নেত্রকোণার আটপাড়া উপজেলার কোট্রাকান্দা গ্রামের বাসিন্দা।
মামলার নথি থেকে জানা যায়, কোট্রাকান্দা গ্রামের করিম মিয়ার সঙ্গে ভুলু শেখের জমি নিয়ে পূর্ব শত্রুতা ছিল।
এর জেরে ২০০৩ সালের ৭ ডিসেম্বর বিকালে বাউহলা হাওরে গরু চড়ানোর সময় করিম মিয়ার মেয়ে রিক্তাকে (১০) ভুলু শেখ হত্যার পর স্থানীয় ব্যাঙ্গাইল নদীতে তার লাশ ফেলে রাখে।
হত্যার পাঁচ দিন পর নদীতে ভেসে উঠলে রিক্তার লাশ উদ্ধার করে পুলিশ।
একই বছরের ১৭ ডিসেম্বর রিক্তার বাবা করিম মিয়া বাদী হয়ে আটপাড়া থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০০৪ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
মামলার আসামিপক্ষে আইনজীবী ছিলেন সাফায়েত আহমেদ খান।
